সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
রবিবার, ৮ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডেইলি সিলেট ডেস্ক ::

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য ও সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে কূটনীতিকদের দৌড়ঝাঁপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ।

বুধবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিফ্রিংয়ে সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদের শুধু কালচারাল স্পেস দেয়া হয়েছে। তবে ভবিষ্যতে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। কোনো রাষ্ট্রদূত যেন সীমা লঙ্ঘন না করেন সে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানিতে অধিকারের কোন তথ্য-উপাত্ত গ্রহণ করবে না বাংলাদেশ। অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা প্রতিবেদন ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা তবে প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে।

এছাড়া ওয়াশিংটনে পিটার হাসের বিরুদ্ধে ঢাকা কোন আপত্তিপত্র পাঠায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: