সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নভোথিয়েটারের সাবেক ডিজি আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেইলি সিলেট ডেস্ক ::

দুর্নীতির অভিযোগ থাকায় নভোথিয়েটারের অবসরপ্রাপ্ত মহাপরিচালক আরশাদ উল্লাহ এবং তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন বলে তথ্য দিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ।

এর আগে দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক আব্দুল মালেক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আরশাদ উল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধানে দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তার দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: