সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নড়াইলে অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণাকাণ্ডে গ্রেপ্তার ২

ডেইলি সিলেট ডেস্ক ::

অনলাইনে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে নড়াইল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

ডিবির বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার নিয়াজ মেহেদী।

গ্রেপ্তার দুজন হলেন- আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)।

নিয়াজ মেহেদী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে একটি চক্র। পরে আগ্রহী ক্রেতাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অস্ত্র দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নেওয়া হয়। টাকা পাওয়ার পর ক্রেতাকে ব্লক করে দেওয়া হত।

“গত ২৩ অগাস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণের সময় ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামে একটি ফেইসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি দল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই পেজের অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়। গত সোমবার রাতে নড়াইল সদর থানার ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আকাশ ও রুমানকে গ্রেপ্তার করা হয়।

“এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।”

গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: