সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অতিদ্রুত ভ্যাট রেজিস্ট্রেশন সম্পন্নের আহ্বান

ডেইলি সিলেট ডেস্ক ::

ব্যবসা পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন (বিন) বাধ্যতামূলক করা হয়েছে। যেসব উদ্যোক্তাদের এখনও ভ্যাট নিবন্ধন নেই, অতিদ্রুত ভ্যাট রেজিস্ট্রেশন সম্পন্নের আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘ভ্যাট, ট্যাক্স, শুল্ক আইন এবং ব্যক্তিগত ই-রিটার্ন ব্যবস্থাপনায় পরিবর্তন ও পরিমার্জন’ শীর্ষক কর্মশালার উদ্বোধএনর সময় নির্ঝর আহমেদ এ আহ্বান জানান। কর্মশালায় উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ বলেন, রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের উদ্যোক্তারা সরকারের সব কাজে অর্থের যোগদান দিয়ে থাকেন, তাই ব্যবসায়ের সব ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিতে রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তিত নিয়মনীতি সম্পর্কে উদ্যোক্তাদের সচেতন থাকতে হবে।

সরকার চলতি বছরের বাজেটে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন, ব্যাংক হিসাব চালু, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ ও নবায়নসহ বেশকিছু ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন (বিন) বাধ্যতামূলক করেছে জানিয়ে নির্ঝর আহমেদ বলেন, তাই যেসব উদ্যোক্তারা এখনও ভ্যাট নিবন্ধন নেই, অতিদ্রুত ভ্যাট রিজেস্ট্রেশন সম্পন্নের আহ্বান করেন। তিনি বলেন, ভ্যাট আইনের ৬৪ ধারা অনুযায়ী, প্রতি এক কর মেয়াদের স্থলে তিন কর মেয়াদে ভ্যাট রিটার্নের সুযোগ প্রদান করেছে, যা ব্যবসা পরিচালনাকে আরও সহজতর করবে। নির্ঝর আহমেদ উল্লেখ করেন, আপীলাত ট্রাইবুনালে আপীলের ক্ষেত্রে দাবীকৃত করের ১০ শতাংশ জমা দেওয়ার বিধানকে সংশোধন করে সরকার তা আপীলাত ট্রাইবুনালের ক্ষেত্রে এক শতাংশ ও হাইকোর্টের ক্ষেত্রে দুই শতাংশ নির্ধারণ করেছে, যার মাধ্যমে ব্যবসায়িক ব্যয় অনেকাংশে হ্রাস পাবে।

কর্মশালায় আয়কর এবং মূল্য সংযোজনের (ভ্যাট) উপর ২টি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে যথাক্রমে ঢাকা চেম্বারের কাস্টমস্, ভ্যাট স্ট্যান্ডিং কমিটির এ্যাডভাইজর স্নেহাশীষ বড়ুয়া এবং যুগ্ম-আহ্বায়ক মো. শফিকুল আলম, মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণকারীদের ওই বিষয়ে বিস্তারিত ধারণা দেন। আয়োজিত এ কর্মশালায় ঢাকা চেম্বারের সদস্যভুক্ত ১০০টির বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণ করেন। ডিসিসিআইয়ের পরিচালক এম মোশাররফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: