![]()


সুনামগঞ্জ সংবাদদাতা ::
বর্তমানে দেশের বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। এমনকি দাম আরও কমানোর জন্য প্রতিনিয়ত কাজ করছে সরকার। বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বুধবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় মাছ অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশে নিত্যপণ্যের দাম এখন কিছুটা কম। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষণিক পেঁয়াজ আমদানি করছে। সুতরাং পেঁয়াজের দাম আর বাড়বে না। এছাড়াও তেলের দাম স্থিতিশীল। গত দুই থেকে তিন মাসে চালের দামও নিয়ন্ত্রণের মধ্যে।
এম এ মান্নান আরো বলেন, জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে। এ সময় প্রার্থীরা টাকা খরচ করে, বেচাকেনাও বাড়ে। তবে আন্দোলনের নামে দেশে নাশকতা, অগ্নিকাণ্ড, হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়বে।