সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের মতো নিরাপত্তা চান জেলেনস্কি

ডেইলি সিলেট ডেস্ক ::

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ন্যাটোর সদস্যপদ কবে পাওয়া যাবে, এ নিয়ে অনিশ্চয়তার মধ্যে নতুন করে তিনি এ আহ্বান জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল যে ধরনের নিরাপত্তা পায়, সেই ধরনের নিরাপত্তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এক সাক্ষাৎকারে ভলোদিমির জেলেনস্কি বলেন, এই নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে দেশকে রক্ষার এবং একই সঙ্গে হামলার চালানোরও নিশ্চয়তা চান জেলেনস্কি। তবে এই নিরাপত্তা পাওয়ার পুরো বিষয়টি হোয়াইট হাউসের ওপর নির্ভর করে বলে মনে করেন জেলেনস্কি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে থাকবেন, সেটা গুরুত্বপূর্ণ। এই চুক্তি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে অনুমোদন হয়ে আসতে হবে।

এদিকে, ইউক্রেনকে আরও সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছেন মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ডু।

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবারই উচিত ইউক্রেনকে সহযোগিতা করা। সবাইকে এটা বুঝতে হবে যে এখন যদি ইউক্রেনকে সাহায্য না করা হয়, তবে রাশিয়া শুধু ইউক্রেন বা মলদোভায় হামলা চালিয়ে থেমে থাকবে না।

তিনি আরও বলেন, ইউক্রেনের জন্য আরও সাহায্য আসবে। ইউক্রেন তার এলাকাগুলো উদ্ধার করতে পারবে। আমরা এটাও দেখতে পাব, এই যুদ্ধ শেষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: