সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাংককের আইসিইউতে বিএনপি নেতা স্বপন

ডেইলি সিলেট ডেস্ক ::
হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। গত ৬ আগস্ট রাতে ব্যাংককের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। সোমবার (৭ আগস্ট) হাসপাতালে তিনি ভর্তি হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বর্তমানে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) আছেন। তার মূল রক্ত ধমনীতে স্টেন্টিং করা হয়েছে। দলীয় সহকর্মী ও এলাকাবাসী তথা দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

শায়রুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে তার সাথে কথা বলেছেন, শরীরের খোঁজ খবর নিয়েছেন। এছাড়াও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহামুদ টুকু টেলিফোনে তার সাথে কুশল বিনিময় করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: