সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাকা উত্তরে নতুন কমিটি বিএনপির, আহ্বায়ক মিল্টন

ডেইলি সিলেট ডেস্ক ::

কমিটির বিলুপ্তির এক মাস পর ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। দলের সহ দফতর সম্পাদক মুনির হোসেনের সই কর সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদন পাওয়ার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্য সচিবের দায়িত্বে আছেন এস এম জাহাঙ্গীর হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।

গত ৩০ সেপ্টেম্বর মীরপুরের একটি সহিংস ঘটনায় ঢাকা মহানগরের উত্তরের কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন আমিনুল হক এবং সদস্য সচিব ছিলেন মোস্তফা জামান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: