সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সুখবর দিলেন মিথিলা

ডেইলি সিলেট ডেস্ক ::
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, সংগীতশিল্পী ও সমাজসেবক রাফিয়াত রশিদ মিথিলা। কিছুদিন আগেই সিনেমায় ডেবিউ হয়েছে তার। ওয়েব সিরিজ‘মাই শেলফ অ্যালেন স্বপন’এ অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন দর্শকমহলে। যে কারণে আলোচনায় তিনি।

সম্প্রতি এই ওয়েব সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন মিথিলা। ‘বাংলাদেশ এচিভারস অ্যাওয়ার্ড ২০২৩’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার ফেসবুক ভেরিফায়েড পেজে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এ সুখবর দেন মিথিলা। ফেসবুকে পোস্ট করা ছবিতে এ তারকাকে দেখা গেছে, শাড়ি পরে বাংলাদেশ এচিভারস অ্যাওয়ার্ড ২০২৩ পুরস্কার হাতে দাঁড়িয়ে আছেন তিনি।

মিথিলার এই পুরস্কার প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। পোস্টের মন্তব্যের ঘরে চোখ রাখলেই স্পষ্ট সেটি। নেটিজেনরা শুভেচ্ছা বার্তাসহ আগামীতে আরও দুর্দান্তভাবে দেখার অনুরোধও করেছেন প্রিয় তারকাকে। এদিকে মিথিলার মতো এই পুরস্কার জেতার কথা জানিয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, ছোটপর্দার অভিনেতা জিয়াউল হক পলাশ ও পরিচালক কাজল আরেফিন অমি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: