![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
যুবলীগের ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। রাজধানীতে পূর্বনির্ধারিত ২৪ জুলাইয়ের পরিবর্তে ২৭ জুলাই বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেটে এ সমাবেশ হবে।
ওইদিন ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা এবং ময়মনসিংহ জেলার সমন্বয়ে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীহের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ সফল করতে প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।