সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

ডেইলি সিলেট ডেস্ক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে সাতক্ষীরা আদালত।

রোববার বেলা ১১টায় তাকে সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তিনি জামিন প্রার্থনা করলে বিচারক মো. জিয়ারুল ইসলাম তা নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী ছিলেন- জিপি শম্ভু নাথ সিংহ, অতিরিক্ত পিপি তামিম আহমেদ সোহাগ ও এড. গাইদুজ্জামান জিকো। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আকবর আলী।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এ ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মামলা হওয়ার পর সাতক্ষীরায় তার বিরুদ্ধে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো। এই মামলায় আজ হাজিরা দেন তিনি।

সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাড. আব্দুল লতিফ জানান, অন্য মামলায় আসামি জেলে থাকায় তার বিরুদ্ধে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করা হয়। আজ ধার্য্য দিনে শুনানি শেষে তার বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট জারি করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: