![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় শিরোনামে থাকেন তিনি। এবার ব্যথা ভরা হৃদয় নিয়ে মাঝরাতে এক আবেগঘন পোস্ট দিলেন এই অভিনেত্রী । যে পোস্ট দেখে কেঁদে উঠেছে নেটিজেনদের মন।
রোববার দিবাগত রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে তার ভক্তদের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সে ছবিতে দেখা যাচ্ছে, পরীর একমাত্র ছেলে রাজ্যর ছোট কোমল হাত পুরোটাই ঢেকে গেছে ক্যানলার ব্যান্ডেজে।
একা এক মায়ের যন্ত্রণা তাই পরী শেয়ার করেছেন তার ভক্ত ও শুভাকাঙ্খীদের সঙ্গে। ক্যানল করা ছেলের হাতের ছবিতে জুড়ে দিয়েছেন একটি হৃদয় ভাঙার ইমোজি। পরীর এ পোস্টের পরই নেটিজেনদের মন ভালো নেই। তাদের সবারই প্রার্থনা, ছোট্ট রাজ্য খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক
ফেসবুকে পরীর দেয়া নিয়মিত পোস্ট স্ক্রল করে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই ছোট্ট রাজ্যকে ভোগাচ্ছে সিজনাল জ্বর। এরজন্য মা পরী এখন প্রায়ই দৌঁড়াচ্ছেন হাসপাতালে। চিকিৎসক রক্ত পরীক্ষার পরামর্শ দিলে রাজ্যকে প্রথমবার ক্যানলা করা হয় প্রথম ব্লাড টেস্টের জন্যে। ক্যানলার সময় পরী একা নিজের আবেগকে তো সামলিয়েছেন ঠিকই কিন্তু চোখের সামনে ছেলের এমন কষ্ট কিছুতেই সহ্য করতে পারছেন না।
এর আগে শুক্রবার রাজ্যকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট করেছিলেন পরী। ছেলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরিমনী লেখেন, আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেয়ার দিনে আমি ভয়ে, কষ্টে, কান্নায় বার বার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ আছে বলেই হয়তো কাঁদতেও সহজ লেগেছিলো আমার। আজ প্রথমবার তোমার ক্যানলা করা হলো তোমার প্রথম ব্লাড টেস্টের জন্যে! আমি একা তোমাকে বুকে ধরে সাহস জোগাই সামনের এমন আরও কঠিন দিনের জন্যে নিজেকে প্রস্তুত করি। অনেক কঠিনেরে মোকাবেলা করবো বলে। আমি জানি, তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে আম্বা বলেই ডেকো। আমি জানি এই আম্বাটা কি। আমি তোমার আম্মাও আব্বাও। বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না।