সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নাট্যচর্চায় নতুন উদ্যোগ, ‘পাণ্ডুলিপি পাঠমঞ্চ পর্ষদ’ এর আত্মপ্রকাশ

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশের নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ, গতিশীল ও বহুমাত্রিক করার লক্ষ্য নিয়ে ‘পাণ্ডুলিপি পাঠমঞ্চ পর্ষদ’-এর আত্মপ্রকাশ ঘটেছে। এটি নাট্যচর্চার নতুন ক্ষেত্র তৈরির একটি সংগঠিত উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

চা খেতে খেতে কয়েকজন তরুণ নাট্যকর্মী, নাট্যকার ও নির্দেশকের ব্যক্তিগত আড্ডা, আলাপ-আলোচনা এবং প্রয়োজনীয়তার উপলব্ধি থেকেই এমন একটি সাংগঠনিক ভাবনার জন্ম নেয় বলে জানা গেছে।

‘পাণ্ডুলিপি পাঠমঞ্চ পর্ষদ’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদুল ইসলাম (ম্যাড থিয়েটার) এবং সদস্যসচিব এইচ এম মোতালেব (দৃশ্যকাব্য)। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু সাঈদ তুলু (নাট্যকার) ও মাহফুজা হিলালী (নাট্যকার)। যুগ্ম সদস্যসচিব সৈয়দা শামছি আরা সায়েকা (পদাতিক নাট্য সংসদ)।

এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন খন্দকার আতিক (ঢাকা পদাতিক), নূর-ই-আলম সুমন (থিয়াট্রন ঢাকা), হামিদুর রহমান পাপ্পু (শৌখিন থিয়েটার), মিন্টু সরদার (এথিক), ফজলে রাব্বি সুকর্ণ (স্বপ্নদল), তারেক আলী মিলন (ঢাকা পদাতিক), মুনমুন খান (থিয়েটার ফ্যাক্টরি), নাসরীন মুস্তাফা (নাট্যকার), কামরুল হাসান (আরণ্যক নাট্যদল) এবং সোনিয়া হাসান সুবর্ণা (ম্যাড থিয়েটার)।

পর্ষদের উদ্যোগে প্রতি মাসে একটি করে নতুন নাটকের পাণ্ডুলিপি পাঠের আয়োজন করা হবে। এতে প্রবীণ ও নবীন নাট্যকাররা তাঁদের নতুন পাণ্ডুলিপি পাঠ করবেন। পাঠ শেষে দুইজন আলোচক নাটকটি নিয়ে আলোচনা করবেন। এরপর উপস্থিত নাট্যকর্মী, গবেষক, সমালোচক, দর্শক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

পাণ্ডুলিপি পাঠমঞ্চ পর্ষদের মূল লক্ষ্য হলো মঞ্চনাটকের পাণ্ডুলিপি পাঠের মাধ্যমে নাট্যচর্চাকে আরও বেগবান করা; নতুন নাট্যকার তৈরি এবং তাঁদের সৃষ্টিশীল মানসিকতার বিকাশে প্রণোদনা দেওয়া; নতুন ও প্রবীণ নাট্যকারদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া; এবং নাট্যরচনা বিষয়ক কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজনের মাধ্যমে দেশের নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ ও বহুমাত্রিক করে তোলা।

পর্ষদের বিশ্বাস, এই আয়োজন নাট্যকর্মী, নাট্যকার, গবেষক, সমালোচক, দর্শক, শিল্পবোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে। একই সঙ্গে এটি নাট্যচর্চার পরিসর সম্প্রসারণ, নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীলতা বিকাশ এবং নাট্যকার, নাট্যকর্মী ও দর্শকের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: