সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে খন্দকার মোশাররফ

ডেইলি সিলেট ডেস্ক ::

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি। সেখানে পৌঁছে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেয়ার কথা রয়েছে।

যাত্রাকালে ড. খন্দকার মোশাররফ হোসেনের সফর সঙ্গী হিসেবে ড. মোশাররফের সহধর্মিনী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এদিকে বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

উল্লেখ্য, গত ১৬ জুন শুক্রবার গভীর রাতে ভর্তি হয়ে প্রায় আট দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত শনিবার (২৪ জুন) বাসায় ফিরেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: