সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নাট্যনির্মাতা মোহন খান মারা গেছেন

ডেইলি সিলেট ডেস্ক ::

জনপ্রিয় নাট্যনির্মাতা, নাট্যকার ও প্রযোজক মোহন খান মারা গেছেন। মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর। তিনি জানান, ডিরেক্টর’স গিল্ডের সম্মানিত সদস্য, কথাসাহিত্যিক, নাট্যকার ও নাট্য নির্মাতা মোহন খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তিনি আরও জানান, বুধবার বাদ জোহর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গণে মোহন খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মোহন খানের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মোহন খান অনেক দিন ধরে ব্রেন টিউমার জটিলতায় ভুগছিলেন। বেশ কিছু দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। খানিকটা সুস্থ হওয়ার পর সম্প্রতি তিনি বাসায় ফিরেছিলেন। আবার অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই নির্মাতা।

১৯৮৮ সাল থেকে দেশের টেলিভিশন নাটক পরিচালনা ও রচনায় পরিচিতি মুখ মোহন খান। তিনি ৫ শতাধিক নাটক নির্মাণ করেছেন। এর মধ্যে ২ শতাধিক নাটক তিনি নিজেই রচনা করেছেন। তার লেখা বিটিভির সাড়া জাগানো নাটক ‘তিতির ও শঙ্খচিল’। যা প্রযোজনা করেছিলেন আবদুল্লাহ আল মামুন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: