সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আইডি হ্যাক হয়নি, কাউকে সন্দেহও করছেন না রাজ

ডেইলি সিলেট ডেস্ক ::

সোমবার (২৯ মে) দিবাগত রাতে চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ফাঁস হয়। কীভাবে সেসব ভিডিও ফেসবুকে ছড়িয়েছে, তা নিজেও বুঝতে পারছেন না বলে জানালেন এই অভিনেতা। যদিও সেসব ভিডিও সরিয়ে ফেলা হয়েছে, তারপরও ফেসবুকে এসব নিয়ে চলছে নানা আলোচনা।

এক স্ট্যাটাসে রাজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকতে পারে বলে জানিয়েছিলেন সুনেরাহ। এমনকি সেই আইডি হ্যাকের প্রমাণও দিয়েছেন ‘ন ডরাই’ খ্যাত এই অভিনেত্রী। কিন্তু গণমাধ্যমে দেয়া একাধিক সাক্ষাৎকারে রাজ বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

এ বিষয়ে শরীফুল রাজ বলেন, ‘কই না তো। আমার ফেসবুক আইডি হ্যাক হয়নি, কিন্তু যেগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে দেখাচ্ছে, ওসব আসলে আমার আইডি থেকে হয়নি, এটা নিশ্চিত। কীভাবে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না।

তিনি আরও বলেন, ‘সুনেরাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজ করেছি। তিশার সঙ্গে আমার কিন্তু কাজও হয় নাই। কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। আমি নিজেও বিব্রত। সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলতেছে, এটা সত্যিই অস্বস্তিকর। ঢাকার রাস্তায় আমরা মজা করছিলাম, মজা করে ভিডিওগুলো করা।

ওরা তার ভাল বন্ধু উল্লেখ করে রাজ বলেন, ‘কোনো উদ্দেশ্য করে এসব ভিডিও করা নয়। আরও ভয়ংকর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই। কীভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন। আমার আগের ফোনটা অনেক আগে হারিয়ে গেছে। কেউ না কেউ তো আছে, যারা এসব ভিডিও ছড়িয়েছে।’

শরীফুল রাজ বলেন, ‘আমি কিছুই ফাইন্ডআউট করতে পারছি না। কিন্তু যেহেতু আমার আইডি দেখাচ্ছে, বিষয়টা আমিও জানতে চাই।’

কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্থিরচিত্র ও ভিডিওগুলো তো খুবই প্রাইভেট। এসব তো আপনাদের ছাড়া অন্য কারও কাছেই থাকার কথা নয়। আপলোড হলো কীভাবে? এই প্রশ্নে জবাবে রাজ বলেন, ‘আমি মনে করি, আপনারাও এটা বুঝবেন। আমার কাউকে সন্দেহও হয় না। তবে আমি পুরো ব্যাপারটা বোঝার ট্রাই করছি। ঘুম থেকে ওঠার পরই আমি এটা দেখলাম।’

কোনো ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘দেখি, আমার মুরব্বিরা আছেন, অভিভাবকেরা আছেন, তাদের সবার সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেব। তবে এখনো আমি কাউকে সন্দেহ করতে চাই না।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: