![]()


স্টাফ রিপোর্টার :
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলুর পদ স্থগিত করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। সাংগঠনিক এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।
বৃহষ্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকারও নির্দেশনা দেয়া হয়েছে।
সিদ্দিকুর রহমান পাপলু সিলেট জেলা বিএনপির নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (৩) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
