সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান এর সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক মাজাহারুল হকের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য আ স ম মুবিনুল হক শাহীন। গীতা পাঠ করেন এডভোকেট সজল কুমার রায়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, সিনিয়র আয়কর আইনজীবী আবু মো. আসাদ, সাবেক সভাপতি এম শফিকুর রহমান, সিনিয়র আয়কর আইনজীবী মো. হাছনু চৌধুরী, বিধুভূষণ ভট্টাচার্য্য, এডভোকেট সজল কুমার রায়, বাহাউদ্দিন বাহার, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সাইদুর রহমান, জহিরুল ইসলাম রিপন, মো. কামাল আহমদ, জাহান জেব জিন্নাহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে এম ই এম ইকবালুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হলো ৫২’র ভাষা আন্দোলন। সেই থেকে দেশ-মাতৃকার আন্দোলনে এদেশের মানুষ বহুবার রক্ত দিয়েছেন। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। তিনি সরকারী খরচে যে সকল ব্যক্তিগণ উচ্চতর ডিগ্রি অর্জনে বিদেশে যান, তাদের লিখিত গবেষণাটি বাংলা ভাষায় লেখার আহবান জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: