সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শাহপরানে বাসা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :

শহরতলীর শাহপরান থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে দাসপাড়া খিদিরপুর এলাকার আয়েশা মসজিদের পাশের একটি বাসার ভেতর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই ব্যক্তির নাম ফয়সল আহমেদ। তিনি সিলেট সদর উপজেলার দাওগ্রাম খিদিপুর গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে ওই ব্যক্তি মারা যান। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: