সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ওমর ফারুক (রা) একাডেমীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

বিশ্বনাথের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর ফারুক রা. একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ৬ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০ টায় করা হয়। উদ্বোধন করেন একাডেমী পরিচালনা কমিটির সভাপতি দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।

পায়রা উড়িয়ে উদ্বোধনের আগে এই প্রতিযোগিতার প্রয়োজনীয়তা ও লক্ষ্য নিয়ে তিনি বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রিন্সিপাল গোলজার আহমদ খান। অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাস্টার ইমাদ উদ্দিন।

অতিথি হিসাবে আরো উপস্হিত ছিলেন লন্ডন প্রবাসী মুজাহিদ আলী ও এখলাছুর রহমান, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর সুমন মিয়া, পরিচালনা কমিটির সদস্য কাজী জামাল উদ্দিন ও রফিকুল ইসলাম জুবায়ের। এসময় একাডেমীর ভাইস প্রিন্সিপাল মর্তুজা আলীসহ সকল শিক্ষক শিক্ষিকা ও বিপুল অভিভাবক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: