সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হবিগঞ্জে ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষক আটক

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জে ধর্ষণের শিকার হয়েছেন স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রী। এ অভিযোগে করা মামলায় মক্তবের শিক্ষক আহাদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আহাদ মিয়া ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আহাদ মিয়া (৫০) হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের মৃত নীলু মিয়ার ছেলে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে যোগাযোগ করা হলে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ইয়াকুব আলী এ তথ্য জানান।

আহাদ মিয়ার জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, আহাদ উত্তর বামকান্দি জামে মসজিদের মক্তবের শিক্ষক। গত বুধবার ভোরে উত্তর মকান্দি গ্রামের বাসিন্দা ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী সেখানে আরবি পড়তে যায়। এ সময় শিক্ষক তাকে ধর্ষণ করেন। অন্য শিক্ষার্থীরা ঘটনাটি দেখে চিৎকার করতে থাকে। পরে স্থানীয় লোকজন গিয়ে আহাদ মিয়াকে আটক করে সদর মডেল থানায় খবর দেন।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: