সর্বশেষ আপডেট : ৪৩ মিনিট ৬ সেকেন্ড আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দক্ষিণ সুরমা থেকে ২০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

স্টাফ রিপোর্টার :

পরিবেশ অধিদপ্তরের অভিযানে দক্ষিণ সুরমা থানাধীন এলাকা থেকে ২০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার মধ্য বাজারের বিভিন্ন দোকান, গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর সিলেট। এসময় ৪টি দোকান ও গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) লংঘনের দায়ে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। অভিযানকালে সার্বিক সহায়তা প্রদান করেন, আনসার ব্যটালিয়ন এর সঙ্গীয় ফোর্স।

এসময় পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বনানী দাস, গবেষণাগার সহকারী মোহাম্মদ শাহাদাৎ হোসাইন, নমুনা সংগ্রহকারী রুবেল মিয়া উপস্থিত ছিলেন। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: