সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

উপশহরে দরজা ভেঙ্গে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

স্টাফ রিপোর্টার :

নগরীর উপশহরে দিনের বেলায় মূল দরজার তালা ভেঙ্গে প্রাণ কোম্পানীর ডিলারের বাসা থেকে নগদ ৫ লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপশহর বি ব্লক এলাকার ১৪নং রোডের ২৪নং বাসার নিচতলায় এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করে এসএমপির শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান দৈনিক জালালাবাদকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
বাসার মালিক প্রাণ কোম্পানীর ডিলার মিজান উদ্দিন জানান, পরিবারের কেউ বাসায় না থাকায় বেলা ৩ থেকে ৪ টার দিকে বাসার সামনের মূল দরজার তালা ভেঙ্গে নগদ ৫ লাখ টাকা ও ১০/১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: