![]()


স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকারকে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) তাকে বদলির বিষয়টি নিশ্চিত করেছে এসএমপি’র মিডিয়া শাখা। শীঘ্রই তিনি ডিএমপিতে যোগ দেবেন।
জ্যোতির্ময় সরকার এসএমপি’র দক্ষিণ বিভাগে ২০১৮ সালের ১ ফেব্রুয়ারী থেকে অতিরিক্ত উপ-কমিশনার পদে ২০১৯ সালের ১০ আগস্ট অবধি দায়িত্ব পালন করেন। পরে তাকে ট্রাফিক বিভাগে দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ তিনি এসএমপি’র মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস শাখায় কাজ করেছেন।
এদিকে, বদলি হওয়ার জ্যোতির্ময় সরকারকে বিদায় সংবর্ধনা দিয়েছে এসএমপি। এতে প্রধান অতিথি ছিলেন এসএমপি’র কমিশনার মো. নিশারুল আরিফ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জুবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইয়াহিয়া আল মামুন।