![]()


স্টাফ রিপোর্টার :
পৃথক অভিযান চালিয়ে নগরের বন্দরবাজার থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশের পরিদর্শক (নিঃ) আবুল হোসেনের নেতৃত্বে একটি টহল টিম বন্দরবাজারস্থ হোটেল মাশরাফিয়ার সামনে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সাগর খান (২২)কে গ্রেফতার করে। সে গোয়াইনঘাটের আদর্শগ্রামের (আসামপাড়া) নুরু খানের ছেলে।
এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
অপরদিকে একই সময় পৃথক আরো একটি অভিযানে পূর্ব বন্দরবাজারস্থ পৌর বিপনীর সামনে থেকে মাদক বিক্রেতা মনির হোসেন (২৪)কে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সে নগরের ঘাসিটুলার দিলীপ মিয়ার কলোনীর মৃত মিন্টু মিয়ার ছেলে।
এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।