সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জকিগঞ্জে সাংবাদিককে নিয়ে অপপ্রচার ১১ জনের বিরুদ্ধে মামলা

জকিগঞ্জ সংবাদদাতা :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকের ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য, আক্রমণাত্মক ও হুমকিমূলক স্ট্যাটাস, অশালীন ও বানোয়াট কুরুচিপূর্ণ মন্তব্য এবং আদালতের রায় বিকৃত করে প্রচার করার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন জকিগঞ্জের সাংবাদিক আল হাছিব তাপাদার।

সোমবার সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে উপস্থিত হয়ে তিনি এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবি টিপু রঞ্জন দাশ।

সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আবুল কাশেম মামলাটি আমলে নিয়ে সিআইডিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

মামলায় অভিযুক্ত করা হয়েছে, জকিগঞ্জের ফেসবুক ব্যবহারকারী মিজান রাজ, আব্দুর রহিম পল্লী চিকিৎসক, জুনেদ আহমদ, কামাল আহমদ, হাফিজ খালেদ, আব্দুল হালিম, একে মাসুদ তালুকদার, জাফরান আহমদ, নাঈফ আহমদ, মাসুদ আহমদ ও বাঁশ সাংবাদিক নামের ফ্যাক একটি ফেসবুক আইডির ব্যবহারকারীকে।

বাদীপক্ষে মামলা শুনানি করেন এডভোকেট টিপু রঞ্জন দাশ। রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি এডভোকেট আজহার দেলোয়ার। মামলার এজাহারে ফেসবুক স্ট্যাটাসের বেশ কয়েকটি পোস্ট লিংক ও কমেন্টস লিংকের বিষয়বস্তু উল্লেখ করেছেন বাদী আল হাছিব তাপাদার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: