![]()


বালাগঞ্জে কুশিয়ারা নদীতে অজ্ঞাত একটি মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর ) সকালে কুশিয়ারা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বালাগঞ্জ থানার এস আই জহুর লাল তথ্যটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা শিশুর মৃতদেহটি উদ্ধার করেছি।
প্রত্যক্ষদর্শীরা জানান আড়াই থেকে তিন বছরের মেয়ে শিশুটির মৃতদেহ কুশিয়ারা নদীতে ভেসে এসে বালাগঞ্জ বাজার সংলগ্ন সাজ্জাদ আবাসিক এলাকায় আটকে যায়। সকালে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা বালাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।