সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে বাংলাদেশ ব্যাংকের গেট থেকে ‘অস্ত্রসহ’ আটক ২

সিলেট মহানগরীর তালতলায় বাংলাদেশ ব্যাংকে জো’র করে প্রবেশের চেষ্টাকালে দুজনকে আ’ট’ক করেছেন ব্যাংকের নিরাপত্তাকর্মীরা। পরে তাদের পু’লিশের হাতে তুলে দেওয়া হয়।

আ’ট’কের সময় তাদের কাছে একটি খেলনা পি’স্তল ও পোর্টেবল ম্যাজিক মেটাল স্টিক পাওয়া যায়। সোমবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আ’ট’কৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জে’লার তাহিরপুর উপজে’লার উত্তর মুকসুদপুর গ্রামের মৃ’ত আব্দুল মজিদের ছে’লে রুবেল আহম’দ রুমেল (২৭) ও হবিগঞ্জ জে’লার বানিয়াচং উপজে’লার শাহাপুর গ্রামের ই’মান আলীর ছে’লে মো. মহিন (২৭)।

তারা দুজন খেলনা পি’স্তল দেখিয়ে ব্যাংক কর্মক’র্তাদের ভ’য় দেখিয়ে টাকা লুট করতে চাচ্ছিলেন কি না এবং তারা কোনো বড় চক্রের সঙ্গে জ’ড়িত কি না এসব বিষয়ে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পু’লিশ।

বিষয়টি সিলেটভিউ-কে জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থা’নার ভা’রপ্রাপ্ত কর্তক’র্তা (ওসি) মোহাম্ম’দ আলী মাহমুদ।
পু’লিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রুমেল ও মহিন বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগীয় শাখায় প্রবেশ করতে যান। এসময় তাদের গতিবিধি প্রবেশপথে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের কাছে স’ন্দেজনক মনে হলে রুমেল ও মাহিনকে স্ক্যানিং মেশিনের মধ্যদিয়ে ভেতরে প্রবেশ করতে বলেন। কিন্তু তখন এ দুজন স্ক্যানিং মেশিনের মধ্যদিয়ে না গিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়ান এবং মা’রমুখী আচরণ শুরু করেন।

উদ্ভূত পরিস্থিতি ব্যাংকের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তাকর্মীরা এ দুজনকে আ’ট’ক করে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মক’র্তাদের এবং পু’লিশে খবর দেন। খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে রুমেল ও মহিনকে আ’ট’ক করে পু’লিশ। এসময় তাদের কাছে থেকে একটি খেলনা পি’স্তল ও একটি পকেট পোর্টেবল ম্যাজিক মেটাল স্টিক জ’ব্দ করা হয়। পরে তাদের কোতোয়ালি থা’নায় নিয়ে যায় পু’লিশ।

সর্বশেষ; কোতোয়ালি মডেল থা’নার সাথে যোগাযোগ হলে তারা জানায়, আম’রা বাংলাদেশ ব্যাংক তালতলা এলাকা থেকে ২ জনকে আ’ট’ক করে থা’নায় নিয়ে এসেছি, বর্তমানে তারা হাজতে আছে, আগামীকাল আম’রা তাদেরকে কোর্টে হাজির করাবো।
এ বিষয়ে কোতোয়ালি থা’নার ওসি মোহাম্ম’দ আলী মাহমুদ সোমবার রাতে সিলেটভিউ-কে বলেন- খবর পেয়ে আমাদের টিম তৎক্ষণাৎ সেখানে গিয়ে এ দুজনকে আ’ট’ক করে নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- খেলনা পি’স্তল দেখিয়ে ভ’য়-ভীতি তৈরি করে ব্যাংক থেকে টাকা-পয়সা লুট করাই তাদের উদ্দেশ্য ছিলো। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও তারা বড় কোনো চক্রের সঙ্গে জ’ড়িত কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার এ দুজনে আ’দালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: