সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বৈশ্বিক সংকটেও বাংলাদেশের ক্ষতি হবে না: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

বৈশ্বিক সংকটেও বাংলাদেশের কোনো ক্ষতি হবে না জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেছেন, বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় সরকার খাদ্য নিশ্চয়তার চেষ্টা করছে।

খাদ্যের ব্যবস্থা করতে পারলে অন্যগুলোও সামলানো যাবে। পাশাপাশি বাংলাদেশের এক ইঞ্চি জমিও অনাবাদি বা খালি থাকবে না।
তিনি বলেন, করো’না ও রাশিয়া-ইউক্রেন যু’দ্ধ পরিস্থিতির কারণে আগামীতে বৈশ্বিক খাদ্য সংকটের আশ’ঙ্কা থাকলেও বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের আম্বরখানা-টুকেরবাজার অংশ চারলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বব্যাংকও বলেছে আমাদের জিডিপি খুব ভালো। অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ শতাংশের মতো, সেখানে আমাদের জিডিপি ৬ এর ওপরে। বাংলাদেশ সর্বদা বাস্তবতার নিরিখে কাজ করে। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।

এদিন প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে সিলেটের আম্বরখানা-টুকেরবাজার সড়কের সংস্কার ও চার লেন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। সড়কটির ৬ কিলোমিটার অংশ সংস্কার ও পুনঃনির্মাণের এই প্রকল্প নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: