সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ঘুমের স্ট্যাটাস দিয়ে ১৫ ঘন্টা পর চিরঘুমে ছাত্রদল নেতা

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মাজহারুল ইস’লাম মুর্শেদ ই’ন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি হার্ট অ্যাটাকে মা’রা যান।

মাজহারুল ইস’লাম মুর্শেদ সিলেটের এমসি কলেজে পড়াশোনা করতেন বলে জানা গেছে। তিনি নগরীর মজুম’দারি কোনাপাড়ার বাসিন্দা।

এছাড়াও সিলেট মহানগর যুবদলের আসন্ন সম্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হতে চেয়েছিলেন বলে জানা গেছে।

এদিকে, মা’রা যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুম নিয়ে একটি স্ট্যটাস দেন মুর্শেদ।সেই স্ট্যাটাসের ১৫ঘন্টা পর চিরঘুমে চলে গেলেন তিনি।

স্ট্যাটাসটি হলো-

‘ঘুমিয়ে কেন জীবন কা’টাস? কইল ঋষি স্বপ্নে মোর, ‘আনন্দ গুল প্রস্ফুটিত করতে পারে ঘুম কি তোর? ঘুম মৃ’ত্যুর যময ভ্রাতা, তার সাথে ভাব করিসনে, ঘুম দিতে ঢের পাবি সময় কররে তর জনম ভোর।কাজী নজরুল ইস’লাম

এদিকে, মাজহারুল ইস’লাম মুর্শেদের মৃ’ত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বন্ধু-বান্ধব,পাড়া প্রতিবেশীদের মাঝে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: