সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জৈন্তাপুরে ট্রাক ও টমটমের সংঘর্ষে নিহত ১

সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষে ১জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহেরা বেগম (৭০) উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের কুটি মিয়ার স্ত্রী। পরে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি আটক এবং সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যান জৈন্তাপুর থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: