সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে চলন্ত সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ড

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় হঠাৎ করে একটি সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এ ঘটনায় অটোরিকশা (সিলেট-থ-১২০০৪৩) এর চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে মদীনা মার্কেটের পাঠানটুলা জামেয়ার সামনে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালেও পুরো অটোরিকশাটি পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টুকেরবাজার এলাকা থেকে আম্বরখানা যাওয়া পথে মদিনা মার্কেট এলাকার শাহজালালাল জামেয়া পাশে আসামাত্র যাত্রীবাহী অটোরিকশায় (সিলেট থ ১২-০০৪৩) আগুন লাগে। চলন্ত অবস্থায় হঠাৎ করে অটোরিকশার ইঞ্জিনের দু’টি লাইনের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাড়িতে আগুন দেখেই চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে যাওয়া তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক মিনিটের মধ্যে আগুনে গাড়িটি ভস্মীভূত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সিলেটের টেলিফোন অপারেটর মামুন জানান, খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসারে আগেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: