সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে টিলা কর্তন, একজনকে তিন মাসের কারাদণ্ড

সিলেটে পরিবেশ ধ্বংস করে টিলা কর্তনের দায়ে একজনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৪ জুলাই) দুপুরে সিলেট মহানগরীর খাদিমনগরে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জানান, শাহপরাণ থানাধীন খাদিমনগর ইউনিয়নের চকগ্রামে টিলা কর্তন করে ডোবা ভরাটের খবর পেয়ে অভিযান পরিচালনা করে হয়। এসময় টিলা কর্তনের দায়ে জসিম উদ্দিন নামে একজনকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদ এমরান হোসেন। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।

টিলা কর্তনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: