![]()


স্টাফ রিপোর্টার :
সিলেটের গোয়াইনঘাটে ছেলের হত্যাকাণ্ডের পর এবার তার মা হাসিনা বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
তিনি উপজেলার দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের স্ত্রী এবং গত শুক্রবার খুন হওয়া আব্দুল কাদিরের মা।
এ তথ্য নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, গত শুক্রবার দিনগত রাতে আব্দুল কাদিরকে জবাই করে ও কুপিয়ে খুন করার পর তার বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় আহত হন নিহতের মা হাসিনা বেগমসহ অন্তত ৬ জন। চিকিৎসাধীন আহতদের মধ্যে হাসিনা বেগমের মৃত্যু হয়েছে।
ওসি আরো বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। তবে হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় মাস্টারমাইন্ড কাজি কামালসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।