সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ভয়ষ্কর বন্যায় ৫১ জনের মৃত্যু

সিলেটে ভয়ঙ্কর বন্যা কেড়ে নিয়েছে ৫১ জনের প্রাণ। গত ১১ দিনে সারা দেশে বন্যার কারণে মারা যাওয়া ৮২ জনের মধ্যে সিলেট বিভাগই শীর্ষে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুম শনিবার বিকালে এই তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম আরও জানিয়েছে, ১৭ মে থেকে (২৫ জুন)শনিবার পর্যন্ত সিলেটসহ বন্যাকবলিত জেলাগুলোতে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে সিলেট বিভাগে। এই বিভাগে মারা গেছে ৫১ জন। ময়মনসিংহ বিভাগে মারা গেছে ২৭ জন। আর রংপুর বিভাগে ৪ জন।

সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু সুনামগঞ্জে। এই জেলায় মারা গেছে ২৬ জন। এরপর বেশি মারা গেছে সিলেট জেলায়। সিলেট জেলায় মারা গেছে ১৮ জন। এসব জেলায় বেশি মৃত্যু হচ্ছে পানিতে ডুবে ও বজ্রপাতে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: