সর্বশেষ আপডেট : ৮ মিনিট ৩৩ সেকেন্ড আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ডাকাত গুজব ছড়িয়ে আতঙ্ক, প্রমাণে লক্ষ টাকা পুরস্কার

ব’ন্যায় ভাসছে সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে ভাসছে পুরো অঞ্চল। এমন অবস্থায় শনিবার মধ্যরাতে ডা’কাতের আক্রমণের গুজবে সয়লাব হয় সামাজিক মাধ্যম। নগরের অনেক এলাকার ম’সজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক করার কথাও জানা যায়।

তবে ডা’কাতের আক্রমণের এই তথ্য গুজব বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডা’কাতির কোন প্রমাণ উপস্থাপন করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা আমা’রএমপির চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্ত।

শনিবার (১৮ জুন) দিবাগত মধ্যরাতে নগরে ডা’কাতের আতঙ্ক ছড়িয়ে পড়ে। নগরে বেশ কয়েকটি ম’সজিদের মাইকে বিভিন্ন এলাকায় ডা’কাত প্রবেশের কথা জানিয়ে এলাকাবাসীকে সচেতন থাকতে বলা হয়। এসময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে এ গুজব।

কোতোয়ালি মডেল থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) আলী মাহমুদ জানান, খবর পেয়ে বিভিন্ন এলাকায় যাই। কেউ আতঙ্কিত হবেন না, পু’লিশ মাঠে আছে। এগুলো গুজব।

প্রত্যেক জায়গায় পু’লিশের টহল জো’রদার হয়েছে তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে সিলেট মহানগর পু’লিশের উপ-কমিশনার গৌতম দেব বলেন, সিলেট শহরে ডা’কাতি হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকেই আতঙ্কিত হয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, কোথাও কোথাও ম’সজিদে মাইকিং করা হচ্ছে। অহেতুক গুজব না ছড়ানোর জন্য আহবান করছি।

সিলেট মহানগর পু’লিশের উত্তরের ডিসি আজবাহার আলী শেখ বলেন, আম’রা খবর পেয়ে মহানগরের বিভিন্ন এলাকায় টহল জো’রদার করি। এধরনের গুজব কাউকে না ছড়ানোর অনুরোধ জানান এ পু’লিশ কর্মক’র্তা।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা’কাতের গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির প্রেক্ষাপটে উপযু’ক্ত তথ্যপ্রমাণে এক লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা আমা’রএমপির চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্ত। তিনি বলেন, আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে একশ্রেণির মানুষ সবসময়ই ফায়দা লুটতে চেষ্টা করে। ব’ন্যার সময়েও এইধরনের গুজব আম’রা লক্ষ্য করছি।

ডা’কাতির আতঙ্ককে গুজব উল্লেখ করে সুশান্ত বলেন, সিলেটে ডা’কাতি হচ্ছে এমন গুজব ছড়ানো হচ্ছে। এইধরনের পোস্ট ফেসবুকে দেওয়া কমপক্ষে দশজনকে তথ্যের সত্যতা নিশ্চিত করতে আমি ব্যক্তিগতভাবে ফোন দিয়ে তথ্য যাচাই করতে চেষ্টা করি। তাদের সবাই দুঃখপ্রকাশ করে জানিয়েছেন ফেসবুকে দেখাদেখি পোস্ট দিয়েছি। এরপর তারা সেটা মুছেও দেন।

তিনি বলেন, সিলেটে এই ব’ন্যা পরিস্থিতিতে কোথাও ডা’কাতি হয়েছে কেউ প্রমাণ করতে পারলে তাকে ১ লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। আমি নিজে এই পুরস্কার দেবো। ডা’কাতির প্রত্যক্ষ সাক্ষী আমাকে আপনার নিজের নাম ও মোবাইল নাম্বার ইমেইল করুন [email protected] এই ঠিকানায়। অথবা আমা’র হোয়াটসঅ্যাপ নাম্বার +447702020900 এখানে মেসেজ দিন। আমি আপনার সাথে কথা বলতে ২৪/৭ আগ্রহী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: