![]()


জৈন্তাপুর সংবাদদাতা :
সিলেটের জৈন্তাপুরে বৃষ্টিতে টিলা ধ্বসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের হাতিজনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতজনি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জাবেদ আহমদ (৩৫), তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) এবং মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।
সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, সিলেটে কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এতে পাহাড়ের টিলার পাদদেশে থাকা কাঁচাঘর ধসে দুর্ঘটনা ঘটেছে।