![]()


শহরতলীর কুমা’রগাঁওয়ে ম’সজিদের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভ’য় পক্ষের অন্তত ২০ জন আ’হত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার জুমা’র নামাজের পর ম’সজিদ কমিটি ও স্থানীয় ময়না মিয়ার বাড়ির লোকজনের মধ্যে সং’ঘর্ষের এ ঘটনা ঘটে।
জানা যায়, বিরোধপূর্ণ একটি জমি ম’সজিদের দাবি করে দখল নিতে যান ম’সজিদ কমিটি। জমির মালিক দাবিদার ময়না মিয়া ও তার লোকজনে এতে বাধা দেন এবং ম’সজিদ কমিটির এক মুরব্বীকে গালিগালাজ করেন। এ নিয়ে কথা কা’টাকাটি থেকে পরিস্থিতি সং’ঘর্ষের দিকে গড়ায়। এর জের ধরে ম’সজিদ কমিটি, অন্যদিকে ময়না মিয়ার বাড়ির লোকজন লা’ঠিসোটা নিয়ে সংঘাতে জড়িয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাট’কেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সং’ঘর্ষ বাধলে ম’সজিদ কমিটির পক্ষে মাইকে ঘোষণা দেওয়া হয়। এ সময় ম’সজিদ কমিটির পক্ষে বিভিন্ন এলাকার লোকজন লা’ঠিসোটা নিয়ে অবস্থান নেন এবং ইটপাট’কেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় নারীদের ইটের টুকরো ও পাথর এগিয়ে দিয়ে সহায়তা করতে দেখা গেছে।
অন্যদিকে, ময়না মিয়ার বাড়ির লোকজন হা’মলায় কোণঠাসা থাকলেও প্রতিহতের চেষ্টা করেন। উভ’য় পক্ষে ইটপাট’কেলে অন্তত ২০ জন আ’হত হয়েছেন। তাদের উ’দ্ধার করে হাসপাতা’লে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় মেলেনি। প্রায় পৌনে ১ ঘণ্টাব্যাপী সং’ঘর্ষ চলার পর বেলা আড়াইটার দিকে পু’লিশ ঘটনাস্থলে আসলে উভ’য় পক্ষের লোকজন সং’ঘর্ষস্থল ত্যাগ করেন।
জালালাবাদ থা’নার ওসি নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সং’ঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পু’লিশ পাঠানো হয়েছে।