![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

এমসি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ দাস রাহুল (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টায় তার লাশ সিলেট নগরীর পাঠানঠুলার গোয়াবাড়িস্হ মোহনা আবাসিক এলাকার ব্লক সি/২২ নম্বর খলিল মিয়ার ভাড়া মেসের একটি রুম থেকে রাহুলের লাশ উদ্বার করা হয়।
সে সুনামগঞ্জের শাল্লা থানার কেউরালা গ্রামের মন মোহন দাসের ছেলে।
ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার এসআই দয়াময় দাস ও সমীরন সিংহ ঘটনাস্থলে থেকে লাশ উদ্বার করেন।
নিহত সৌরভ দাস রাহুলের পাশের রুমের বাসিন্দা ঝুমুর তালুকদার বলেন, সে ছেলে হিসেবে ভালো ছিলো।আমরা রাতের বেলা তাকে মোবাইল টিপতে দেখে তাড়াতাড়ি ঘুমানোর কথা বলে ঘুমিয়ে যাই।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান ও ওসি (তদন্ত) খালেদ মামুন।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো.খালেদ মামুন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা এসে লাশ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হচ্ছে। কি জন্য মারা গেছে তা তদন্ত করে বের করা হবে।