সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ভাবি হত্যার দায়ে দেবর গ্রেফতার

সিলেটে আপন দেবর কর্তৃক ভাবীকে হত্যার দায়ে দেবরকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ মে) ভোর চারটার দিকে সিরেটের কানাইঘাট থানাধীন খুলুরমাটি গ্রামের জয়নাল মিয়ার বাড়ি থেকে মো. একরামুল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ এর একটি দল।

গ্রেফতারকৃত একরামুল হোসেন এই মামলার একমাত্র আসামি ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৯ মে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মৌলিনগর মৌজার একটি জমিতে পূর্ব বিরোধিতার জের ধরে আপন দেবরের হাতে ভাবী সুলেখা বেগম মারাত্মক আহত হন।

পরে ১৩ মে শুক্রবার সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় শনিবার (১৪ মে) একজনকে আসামি করে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়।

এই মামলার তদন্তের ধারাবাহিকতায় আসামি মো. একরামুল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণসহ গ্রেপ্তার ব্যক্তিকে জামালগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: