সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দক্ষিণ সুরমায় হোটেল তিতাস থেকে ৬ নারীসহ গ্রেপ্তার ৯

স্টাফ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমার একটি হোটেল থেকে ৬ নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮মে) বিকাল পৌনে ৪টায় দক্ষিণ সুরমার কদমতলী তিতাস আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হোটেলের ২য় তলা থেকে ৬ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কদমতলীর ইয়াসিন প্লাজার মেসার্স আশরাফিয়া ফল ভান্ডারের ব্যবসায়ী এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার উস্তিংগেরগাও গ্রামের মৃত সাইদুর রহমানের পুত্র মোজাম্মেল হক (২২), জৈন্তাপুরের সরখাল গ্রামের রমজান আলীর পুত্র মোঃ আব্দুল করিম (২৮), সুনামগঞ্জের দিরাই থানার উদ্দুলপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র সোহেল (২৮), কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন মঙ্গলটুলী গ্রামের কাজী আলমগীরের কন্যা নিহার আক্তার (২১), সুনামগঞ্জ সদর থানার পশ্চিম ফেনারবাগ গ্রামের বাবুল মিয়ার কন্যা রিমা (১৯), বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন মানষা গ্রামের কালীদাস মজুমদারের কন্যা শ্রীমতি মনি (২৬), খুলনা জেলার দিঘলিয়া থানাধীন জুংগসিয়া গ্রামের ওয়াহেদুজ্জামানের কন্যা আখি (২৪), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাধীন আলগীবাজার গ্রামের মতিয়ার রহমানের কন্যা শান্তা (২৫) এবং নোয়াখালী জেলার সুধারাম থানাধীন গাজীরখেওয়া গ্রামের নুর নবীর কন্যা নীলা (১৯)।

আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন.এফ.আই আর নং-৫৪, তাং-০৮/০৫/২০২২ খ্রি. ধারা- এস.এম.পি.এ্যাক্ট এর ৭৭ বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: