সর্বশেষ আপডেট : ৫ মিনিট ১৫ সেকেন্ড আগে
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ৮ দিন ধরে শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে আট দিন ধরে সাত বছরের এক শি’শু নি’খোঁজ রয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত ওই শি’শুর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় গত বুধবার ওই শি’শুর পালক মা মোছা. রহিমা খাতুন সিলেট কোতোয়ালি থা’নায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নি’খোঁজ শি’শুর নাম মো. সুয়েব মিয়া। সে সুনামগঞ্জের দিরাই উপজে’লার আনোয়ারপুর উত্তর হাটি গ্রামের মো.মোবারক মিয়ার ছে’লে। তবে বর্তমানে সুয়েব মিয়া সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত এলাকার আহাদ মিয়ার কলোনিতে পালক মায়ের সঙ্গে থাকে।

পু’লিশ ও নি’খোঁজ শি’শুর পরিবারের সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বেলা দুইটার দিকে সুয়েব মিয়া হাতি দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে সুয়েব মিয়ার আত্মীয়স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে গত বুধবার রহিমা খাতুন সিলেট কোতোয়ালি থা’নায় জিডি করেন।

কোতোয়ালি থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা মোহাম্ম’দ আলী মাহমুদ বলেন, সাধারণ ডায়েরি হওয়ার পর থেকে এ বিষয়ে ত’দন্ত চলছে। ২৭ এপ্রিল দুপুরে ওই শি’শুকে স্থানীয় লোকজন হাতির পেছনে দৌঁড়াতে দেখেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: