সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দেশ স্বাধীনের পর প্রথমবার ভোট দিলেন ৮২ বছর বয়সী আব্দুল গফুর

বয়স ৮২ বছর। কিন্তু দেশ স্বাধীনের ৫০ বছরের মধ্যে এবারই প্রথম ভোট দিলেন আব্দুল গফুর। তার বাড়ি নাটোরের সিংড়া উপজে’লার চৌগ্রাম ইউনিয়নে।

রবিবার সকাল সাড়ে ৮টায় ইউনিয়নের ক্ষিদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দিয়ে বেরিয়ে আব্দুল গফুর বলেন, ‘আমি আনসার কমান্ডার। স্বাধীনতার পর থেকে সব নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কখনোই ভোট দেওয়া হয়নি।

এবার অ’সুস্থতার কারণে দায়িত্ব না নেওয়ায় বাড়িতে আছি। তাই ভোট দেওয়ার সুযোগ পেয়েছি।’

একই কেন্দ্রে নাতির সঙ্গে ভোট দিতে আসেন ৮০ বছর বয়সী কদভান বেগম। তিনি বলেন, ‘আমি অ’সুস্থ। তাই নাতির সঙ্গে ভোট দিতে এসেছি। আর ভোট দিতে আসতে পারবো কি-না জানি না। এটাই হয়তো শেষ ভোট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: