![]()


ভা’রতে দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজনের শরীরে করো’না শনাক্ত হয়েছে। ওই যাত্রীর শরীরে পাওয়া নমুনা ‘ডেল্টার চেয়ে ভিন্ন’ বলে সোমবার জানিয়েছেন ভা’রতের কর্নাট’কের স্বাস্থ্যমন্ত্রী ড. কে সুধাকর। ভা’রতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মন্ত্রী জানান, রাজ্য সরকার করো’নার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে।
নমুনাগুলো আরও পরীক্ষার জন্য জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
চলতি মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুজনের শরীরে করো’নার উপস্থিতি মেলে। তাদের মধ্যে একজনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের নমুনা পাওয়া যায়।
এদিকে, করোনা ভাই’রাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিস্তার ঠেকাতে ভা’রত বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশকে ‘ঝুঁ’কিপূর্ণ’ দেশের তালিকায় রেখেছে।
সোমবার ভা’রতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ করা ঝুঁ’কিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশে ছাড়াও হয়েছে ইউরোপের সব দেশ, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, চীন, ম’রিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইস’রাইল।
এর ফলে পূর্ণডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য ভা’রত সরকার যে ছাড় দিয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তালিকাভুক্ত দেশগুলোর যাত্রীদের ভা’রতে প্রবেশের ক্ষেত্রে নিজ খরচে আরটি-পিসিআর পরীক্ষাসহ অ’তিরিক্ত ব্যবস্থা অনুসরণ করতে হবে।