সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভোটার তালিকায় ‘মৃত’ এবারও ভোট দিতে পারেননি দিপেন্দ্র

নাটোরের লালপুর উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক দিপেন্দ্র নাথ সাহা এবারও নিজের ভোটটি দিতে পারেননি। কারণ, ভোটার তালিকায় তিনি রয়েছেন ‘মৃত’ হিসেবে। একই কারণে এর আগেও ভোট দিতে পারেননি এই শিক্ষক।

এ অবস্থায় তিনি বিষয়টি সংশোধনের জন্য লালপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে আবেদন করেন। দীর্ঘ তিন বছর নির্বাচন অফিসে ঘুরে ২০১৮ সালে জাতীয় পরিচয়পত্র সংশোধন করেন। নির্বাচন কার্যালয় থেকে আশ্বস্ত করে বলা হয়, তিনি আগামীতে ভোট দিতে পারবেন। ভোটার তালিকা সংশোধন হয়ে যাবে। তবে রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দিন আবারও ভোট দিতে গিয়ে দেখেন, মৃতের তালিকাতেই পড়ে আছেন। ফলে দেওয়া হয়নি ভোট।

দিপেন্দ্র নাথ সাহা উপজেলার লালপুর ইউনিয়নের জোতদৈবকী গ্রামের বাসিন্দা। পরপর দু’বার ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করে বলেন, পরপর দু’বার ভোট দিতে না পারায় নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি। তিনি পরপর দু’বার তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। শিক্ষক হিসেবে ভোট গ্রহণের দায়িত্বও পালন করেছেন কয়েকবার। জীবিত হয়েও ভোটার তালিকায় তিনি এখন মৃত। দিপেন্দ্র নাথ সাহার প্রশ্ন, তিনি আর কত দিন মৃত হয়ে ভোটার তালিকায় পড়ে থাকবেন।

লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাব বলেন, সার্ভারে এনআইডি কার্ড সংশোধন করে দেওয়া হয়েছে। কিন্তু ভোটার তালিকা কেন সংশোধন হলো না, তা আমি বুঝতে পারছি না। ভোটার তালিকা হালনাগাদ আমিই করেছি। ভোটের পর খোঁজ নিয়ে এর কারণ জানার চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: