![]()


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ময়লাবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু ঘটেছে। রবিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর আম্বরখানা পয়েন্টে এ ম’র্মা’ন্তিক দুর্ঘ’টনা ঘটে।
নি’হত সাথী রানী দেবী (৫৫) সিলেটের শাহপরাণ থা’নাধীন উত্তর বালুচরের এলাকার ফোকাস আবাসিক এলাকার ২২ নং বাসার বাসিন্দা ছিলেন।
সিলেট মহানগর পু’লিশের (এসএমপি) অ’তিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, সাথী রানী দেবী রবিবার বিকেল সোয়া ৫টার সময় নিজের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নগরীর আম্বরখানা পয়েন্টে সিএনজি অটোরিকশার জন্য অ’পেক্ষা করছিলেন। এসময় সিসিকের ময়লাবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে শাহী ঈদগাহ-টিলাগড় সড়ক থেকে এয়ারপোর্ট রোডে ঢুকতে গিয়ে পয়েন্টে দাঁড়ানো সাথী রানী দেবীকে চাকার নিচে ফেলে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি মা’রা যান।
পরে স্থানীয় জনতা সিসিকের ট্রাক চালক রিপন করকে (৪০) আ’ট’ক করেন। এসময় জনতা ও রিপনের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ ঘটনায় রিপন সামান্য আ’ঘাতপ্রাপ্ত হন।
খবর পেয়ে এয়ারপোর্ট থা’নার একদল পু’লিশ বিকাল সাড়ে ৫টায় ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জ’ব্দ ও চালককে আ’ট’ক করে থা’নায় নিয়ে যায়।