![]()


সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নি’হত হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজে’লার দয়ামীর এলাকায় এই দুর্ঘ’টনা ঘটে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) শ্যামল বনিক।
নি’হতরা হলেন, গোপালগঞ্জ জে’লার কা’ম’রুল ইস’লাম (ট্রাক চালক) ও খুলনার ইদ্রিস আলী (হেলপার)। নি’হতদের লা’শ উ’দ্ধার করে হাইওয়ে পু’লিশ (তামাবিল) এর নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, রাস্তার পাশে ট্রাক থামিয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন চালক ও হেলপার। সে সময় পেছন থেকে আরেকটি ট্রাক ওই ট্রাককে ধাক্কা দিলে নিজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মা’রা যান।
এদিকে দুর্ঘ’টনার পর ট্রাক রেখে ঐ ট্রাকের চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি। তবে তাদের গ্রে’প্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পু’লিশের এ কর্মক’র্তা।