সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুশিয়ারা নদীতে বিদেশি নাগরিকের লাশ

সিলেটের কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক বিদেশি নাগরিকের গলিত লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা অজ্ঞাত লাশটি বিদেশি নাগরিকের বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে স্থানীয়রা নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বিয়ানীবাজার থানাপুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির অর্ধগলিত দেহ থেকে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছিল। এছাড়া মুখের ভেতরের জিহবা বেরিয়ে গিয়েছিল।

অজ্ঞাত পরিচয় লাশটি উদ্ধারকালে একটি স্মার্ট ফোন ও মানিব্যাগ পেয়েছে পুলিশ। মানিব্যাগের ভিতরে একজন ভারতীয় আইনজীবীসহ কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড এবং একটি সিম কার্ড পাওয়া গেছে। লাশের সাথে পাওয়া কার্ডগুলো দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে-লাশটি কোনো ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী নাগরিকের।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: