সর্বশেষ আপডেট : ২ মিনিট ১৫ সেকেন্ড আগে
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দক্ষিণ সুরমায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো সিসিক

সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে ও ফুটপাতে গড়ে উঠা অ’বৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে ‍সিসিকের এই উচ্ছেদ অ’ভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই অ’ভিযানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্ম’দ তৌফিক বকস, কাউন্সিলর আজম খান, সিসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সিসিকের সংশ্লিষ্ট কর্মক’র্তাগণ ও সিলেট মহানগর পু’লিশের একটি দল।

অ’ভিযানে সড়কের উভ’য় পাশের ফুটপাত থেকে প্রায় ১২০ টি অ’বৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই এলাকার রাস্তার পাশ ও ফুটপাতে অ’বৈধভাবে গড়ে উঠা স্থাপনা সরিয়ে নিতে সিসিকের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছি। পাশাপাশি এলাকায় সচেতনা সৃষ্টির লক্ষে মাইকিং করা হয়। এরপরও অ’বৈধভাবে তৈরি করা স্থাপনার মালিকরা স্থাপনা গুলো সরিয়ে নেননি।

সিসিক মেয়র বলেন, নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করতে নগরে এই অ’ভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: