সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে মেসেজ ছাড়াই ভ্যাকসিন নিতে পারছেন শিক্ষক-শিক্ষার্থীরা

মোবাইলে ম্যাসেজ না আসলেও সিলেটে টিকা নিতে পারছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল থেকে তাদের টিকাদান শুরু হয়েছে। যারা নিবন্ধন করেছেন তারা নগর ভবনের নিচ তলায় টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। এমনটি জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মক’র্তা ডা. জাহিদুল ইস’লাম।

তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে নগর ভবনে টিকাকেন্দ্রে গিয়ে তারা টিকা নিতে পারবেন।

স্বাস্থ্য কর্মক’র্তা জাহিদুল ইস’লাম আরও বলেন, রেজিস্ট্রেশনকৃত শিক্ষক-শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন কার্ড ও আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই টিকা দিয়ে দেয়া হবে।

এদিকে সিসিকের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিলেট নগরীতে নিবন্ধন করে টিকার প্রথম ডোজের জন্য এখনো প্রায় ৮৫ হাজার মানুষ অ’পেক্ষমাণ আছেন। ধাপে ধাপে তাদের সবাইকে টিকার আওতায় আনার চেষ্টা করছে সিসিকের স্বাস্থ্য বিভাগ। এ ক্ষেত্রে কেন্দ্র বাড়ানোর প্রস্তাবও করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: